মাগুরানিউজ.কমঃ
মাগুরায় কয়েক মিনিটের হটাৎ ঝড়ে আমসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঠিক সন্ধায় পূর্বদিক থেকে হটাৎ শুকনো ঝড় মাগুরা সদর সহ শ্রীপুর মহম্মদপুর ও শালিখা উপজেলার উপর দিয়ে বয়ে যায়। ওই ঝড়ে আম, লিচু, কলা, কাঠালসহ ব্যাপক ক্ষতি হয়।সদর উপজেলার কছুন্দী গ্রামের আম বাগান মালিক জুয়েল বলেন, আমার আম বাগানে প্রতিটি গাছে ব্যাপক আম ধরেছিল। হটাৎ শুকনো ঝড়ে ব্যাপক ক্ষতি করে দিয়ে গেল।


