মাগুরায় কালবৈশাখীর তাণ্ডব

মাগুরানিউজ.কমঃ

SONY DSC

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মাগুরার বিভিন্ন এলাকা। আজ শনিবার সন্ধ্যার পর হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয়ে যায় ঝড়ো হাওয়া। মুহূর্তেই ধুলাবালিতে ছেয়ে যায় মাগুরা। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও ছিল। ঝড়ো হাওয়া থেকে নিরাপদ থাকতে শুরু হয়ে যায় যানবাহনের দ্রুত চলাচল। সবাই দ্রুত বাসা-বাড়িতে পৌঁছানোর চেষ্টা করতে গেলে শহরে যানযটের সৃষ্টি হয়।। এর মধ্যেই কালবৈশাখী উড়িয়ে নিতে যেতে থাকে বিলবোর্ড ও সাইনবোর্ডগুলো। 

ঝড়ে আম, লিচুসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। ঝড়ে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, এটা কালবৈশাখীর মাস। চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। কালবৈশাখী ঠিক কখন হবে তা সঠিকভাবে প্রচার করা সম্ভব নয়। এজন্য বাতাসের গতিবিধি খেয়াল করে রাস্তায় চলাচল করতে হবে। ঝড় হলে বাইরে না বেরুনোই উত্তম। যেকোনো সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়তে পারে। এ কারণে ঢাকায় জোরে বাতাস প্রবাহিত হলে এটা বন্ধ না হওয়া পর্যন্ত পথচারী অথবা যানবাহনের চালকদের উচিৎ অপেক্ষা করা।

মাগুরার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, ঝড়ের পর জেলার বিভিন্ন এলাকায় রাস্তার ওপর গাছ পড়ে আছে বলে খবর পাওয়া গেছে। ভাঙা গাছ ও ডালপালা সরিয়ে রাস্তা পরিস্কারের কাজ করছেন দমকল বাহিনীর সদস্যরা।

এদিকে শহরের বাইরে শ্রীপুর উপজেলায় কালবৈশাখি ঝড়ে আম, লিচু বাগান ও পানের বরজে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়াও অনেক স্কুল ও কলেজের টিন উড়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: