সাকিবকে নিয়ে যা লিখলো আনন্দবাজার পত্রিকা

মাগুরানিউজ.কমঃ 

Sakib_off-field

সাকিবের প্রতিভার কথা অস্বীকার করার কোন উপায় নেই। বাংলাদেশ ক্রিকেটে তো বটেই বিশ্ব ক্রিকেটেই বর্তমানে অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান। তেমনটা আইসিসি র‌্যাংকিংও বলছে।

তাই, তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। এবার সেই মিছিলে সামিল হল কলকাতার আনন্দবাজার পত্রিকা। কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে লেখা এক সংবাদে সাকিবকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা। লিখেছে, ‘গত কয়েকটা মৌসুম ধরেই দেখা গিয়েছে, টিম কেকেআরে সাকিবের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশি অলরাউন্ডার চাপের মুখে যেমন রান করেছেন, তেমন দরকারে উইকেটও বের করেছেন।’

একইসাথে দুটি শিরোপা জয়ে বিশেষ করে দ্বিতীয় শিরোপা জেতায় সাকিবের অনন্য অবদানও স্বীকার করেছে তারা, ‘আইপিএল সেভেনে যে কেকেআর চ্যাম্পিয়ন হল, তার অলিখিত ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিবকেই ধরা হচ্ছিল।’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: