মাগুরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

মাগুরানিউজ.কমঃ

images (5)মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্কুলছাত্রীর  বক্তব্য অনুযায়ী , গতকাল সোমবার রাতে স্থানীয় এক কলেজছাত্র এ কাজ করেছে। স্কুলছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যদের বক্তব্য, ওই স্কুলছাত্রীর বাড়ি সদর উপজেলার হাটজগদল গ্রামে। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। পারিবারিক কারণে বেশ কিছুদিন ধরে সে উপজেলার বাহারবাগ গ্রামে নানাবাড়ি অবস্থান করছিল।

গতকাল রাতে তার নানাবাড়ির পাশে এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। স্কুলছাত্রী ও তার ছোট ভাই সেখানে যায়। রাত সাড়ে ৮টার দিকে সমবয়সী একজন ওই স্কুলছাত্রীকে অনুষ্ঠানের বাইরে ডেকে নেয়। পরে বরের ছোট ভাই তাকে পার্শ্ববর্তী খালপাড়ে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগ ওঠা কিশোর স্থানীয় একটি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ে।স্কুলছাত্রী বলে, ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে ওই কলেজছাত্র।

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়েকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই কলেজছাত্রের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

মাগুরা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ শামছুন্নাহার লাইজু বলেন, মেয়েটিকে গতকাল রাত ১২টার পর গাইনি ওয়ার্ডে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে পরীক্ষার জন্য যাবতীয় আলামত ঢাকায় পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে অভিযোগ ওঠা কলেজছাত্র ও তার পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: