মাগুরায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী খুন

মাগুরানিউজ.কমঃ 

images (6)মাগুরায় সন্ত্রাসী হামলায় রাজন খান নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। এ সময়  আরিফ নামে তার এক সঙ্গী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাজন শহরের খানপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খানের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে রাজন তার সঙ্গী আরিফকে নিয়ে সরকারি কলেজ চত্বরে বসেছিলেন। এ সময় ৮/১০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী গ্রুপ মোটরসাইকেলে এসে রাজন ও তার সহকর্মী আরিফকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শহিদুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাগুরার সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, ঘটনার পর থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: