মাগুরা সহ দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালীকরণ

 মাগুরানিউজ.কমঃ 

images (3)মাগুরা সহ দেশের দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার ৩ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসতে সরকার এসব জেলার ৪১ উপজেলায় ১হাজার ৮শ ৫৮ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন স্থাপন করবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৮শ ৩২ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

অনুমোদিত এ প্রকল্পের নাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালীকরণ। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) ২০১৪ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

জেলাগুলোর মধ্যে রয়েছে – রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

এ প্রকল্পের জন্যে বরাদ্দ রাখা হয়েছে ৮শ ৩২ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৭শ ৮৮ কোটি টাকা। বাকি ৪৪ কোটি টাকা ওজোপাডিকো’র নিজস্ব খাত থেকে দেয়া হবে। ১ হাজার ৮১ কি. মি. নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ ছাড়াও এ প্রকল্পের আওতায় ৭শ ৭৭ কি.মি. বিদ্যুৎ লাইন পুনর্বাসন, ৩টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, ১১টি বিদ্যুৎ উপকেন্দ্র পুনর্বাসন ইত্যাদি কাজ করা হবে।

একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী  বলেন, দেশের অর্থনীতির চাকা যত ঘুরবে বিদ্যুতের চাহিদা ততই বেড়ে যাবে। এটাই স্বাভাবিক। আমরা বিদ্যুতের চাহিদা মেটাতে সবসময়ই সর্বাত্মক কাজ করে যাব। আমাদের লক্ষ্য হলো ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়া।

ওজোপাডিকো জানিয়েছে এই ২১ জেলার ৪১টি উপজেলায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে হলে প্রায় ১২ হাজার ৭শ ৯০ কি.মি. বিতরণ লাইন নির্মাণ করতে হবে। ওজোপাডিকো এ পর্যন্ত ৯ হাজার ৯শ ৭০ কি.মি. বিতরণ লাইন নির্মাণ করেছে। বাকি নির্মাণ কাজ শেষ হলে ২১ জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলেও তারা জানায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: