মাগুরানিউজ.কমঃ
মাগুরায় দুদিন ব্যাপী “শিশু আনন্দ মেলা ” ২০১৫ অনুষ্ঠিত হয়েছে । শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে শুক্রবার রাতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ । বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: এফ বি এম আব্দুল লতিফ , সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু , বাসুদেব কুন্ডু প্রমুখ।
বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্ম্দ আল হোসেন । সংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন । পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় ।
মাগুরা জেলা প্রশাসনের সহযোগীতায় বাংলাদেশ শিশু একাডেমী, মাগুরা এ আনন্দ মেলার আয়োজন করে। বিপুল সংখ্যক দর্শক মেলা উপভোগ করেন ।


