মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার নিহত

মাগুরানিউজ.কমঃ 

magura_map

মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সরদার রফিকুল ইসলাম (৩৭) ওরফে মোয়াজ্জেম নামে এক ডাকাত নিহত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার দেওলা পশ্চিমপাড়া গ্রামে।

এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৪টি তাজা বোমা, গাছ কাটার যন্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, ভোর ৪টার দিকে একদল ডাকাত মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় রাস্তার উপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল।

এ সময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা ওই গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি পাল্টা ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। সংঘর্ষের সময় ৪ পুলিশ সদস্যও আহত হয়েছে।

পরে সেখান থেকে আহতাবস্থায় রফিকুলকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত রফিকুলের নামে সাতক্ষীরা, যশোর, মাদারীপুরসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ বিভিন্ন ঘটনায় কমপক্ষে ২৯টি মামলা রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: