মাগুরায় শিক্ষককে কুপিয়ে জখম, টাকা-মোটরসাইকেল ছিনতাই

মাগুরানিউজ.কমঃ

download (1)মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক বাবু দিপাকর মন্ডলকে কুপিয়ে গুরুতর জখম ও নগত টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মাগুরার শালিখা উপজেলার  সেওজগাতি গোবিন্দপুর গ্রামের দাইড়ের মোড় নামক স্থানে।

জানা যায়, ওইদিন রাত ৮ টার সময় স্থানীয় ধনেশ্বরগাতি বাজার থেকে দিবাকর বাবু তার মোটরসাইকেলযোগে নিজবাড়ি সেওজগাতি গ্রামে ফেরার পথে সেওজগাতি গোবিন্দপুর দাইড়ের মোড়ে নামক স্থানে পৌঁছালে ৬ জন সন্ত্রাসী তার মোটরসাইকেল থামিয়ে সেওজগাতির খালের ভিতর নিয়ে দড়ি দিয়ে বেঁধে, রামদা ও ডেগার দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে ৬ টি কোপ দেয়। এতে ওই শিক্ষক গুরুতর জখম হয়ে জ্ঞান হারালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

কয়েক ঘণ্টা পরে জ্ঞান ফিরে আসলে তার চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। সাথে সাথে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায় সেওজগাতি, গোবিন্দপুর, ধনেশ্বরগাতি, পচতিয়া, ধাওখালী ও থৈপাড়া গ্রামে কয়েকটি সন্ত্রাসী চক্র রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ডাকাতি, ছিনতাই-অপহরণ ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন, জমি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত। ঘটনার দিন তাদের কয়েকজনকে ধনেশ্বরগাতি ও চতিয়া গ্রামে দেখা গেছে। এই চক্রের দ্বারা ঘটনাটি ঘটতে পারে বলে আমাদের ধারনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: