৩১ ডিসেম্বর থেকে মাগুরাসহ খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট

মাগুরানিউজ.কমঃ

images (2)সড়ক পরিবহণ শ্রমিকরা ৪ দফা দাবিতে আগামী ৩১ ডিসেম্বর থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে।   যশোর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ এক সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ডাক দেয়।  

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট মোড় শ্রমিক ভবনে সোমবার দুপুরে সমন্বয় পরিষদ এই ঘোষণা দেয়।  

সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয় পরিষদের আহ্বায়ক আজিজুল আলম মিন্টু বলেন, যানবাহন পরীক্ষার নামে ওয়েব্রিজ স্কেল বসিয়ে দুর্নীতি ও হাইওয়ে পুলিশসহ সকল পুলিশি জুলুম, ফেরি ঘাটে অনিয়ম, চাঁদাবাজি এবং শ্রমিক নির্যাতন বন্ধ, সড়ক-মহাসড়কের অবৈধ স্থাপনা ও হাটবাজার উচ্ছেদ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে জটিলতা দূর করাসহ চার দফা দাবি আদায়ে শ্রমিকরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু তাদের দাবিতে কর্ণপাত না করায় আগামী ৩১ ডিসেম্বর ভোর ৬টা থেকে ২ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় কোচ, মিনিবাস, ট্রাকসহ সকল প্রকার বাহন চলাচল বন্ধ রাখা হবে।

দাবি আদায় না হলে পরবর্তীতে লাগাতর ধর্মঘটের ডাক দেওয়া হবে।   সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান মজনু, সদস্য মোর্ত্তজা হোসেন, মোহাম্মদ আলী, ইনতাজ আলীসহ অন্যান্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: