মাগুরায় ডাকাত সর্দার শের আলী গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

গ্রেফতারকৃত শের আলী
গ্রেফতারকৃত শের আলী

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শের আলী মোল্যাকে (৩৬) সোমবার দুপুরে গ্রেফতার করেছে মাগুরার মহম্মদপুর থানা পুলিশ।

শের আলী উপজেলার পলাশ বাড়িয়ার কালিশংকরপুর গ্রামের মৃত. আহাদ মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপনসূত্রে খবর পেয়ে মহম্মদপুর থানার এসআই ওলিয়ারের নেতৃত্বে  পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুপুরে কালিশংকরপুর মাঠ থেকে শের আলীকে গ্রেফতার করে।

শের আলী দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মাগুরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান শেখ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: