মাগুরানিউজ.কমঃ
মাগুরার কৃতি ফুটবলার ও জেলা ছাত্রলীগ কর্মী রাজন খানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজন স্মৃতি সংঘ সোমবার সকালে এক শোক র্যালি বের করে।
র্যালিটি খান পাড়া এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পিটিআই এলাকায় এসে শেষ হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাসে মীর সাঈদ বাহিনী রাজনকে নৃশংসভাবে হত্যা করে। এ ব্যাপারে নিহত রাজনের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান মীর আবু সাঈদসহ ১৬ জনকে আসামী করে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে র্যাব শীর্ষ সন্ত্রাসী মীর সাঈদকে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। উক্ত মামলায় মীর আবু সাঈদসহ ১০ জন বর্তমানে জেল হাজতে আছে।


