‘বাংলাদেশ ডিভি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যোগ্য নয়’

মাগুরানিউজ.কমঃ 

file (4)

ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম বাংলাদেশী নাগরিকদের জন্য ২০১২ সালের সেপ্টেম্বরে শেষ হয়ে গেছে। তাই বাংলাদেশীদের কোনো রকম ডিভি ভিসা লটারি প্রোগ্রামে অংশ নেওয়ার চেষ্টা করা উচিত না। ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছে।

কিছু কিছু বাংলাদেশী নাগরিকদের কাছে ই-মেইল এসেছে যে, তারা যুক্তরাষ্ট্রের ভিসা লটারি জিতেছেন অথবা নিমন্ত্রণ পাচ্ছেন এই ধরনের লটারিতে অংশ গ্রহণের জন্য—এমন তথ্য জানার পর ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এই তথ্য জানায়।

দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, কোনো দেশ থেকে যদি ৫০,০০০-এর বেশি অভিবাসী বিগত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকে, তাহলে সে দেশ আর ডিভি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না। বাংলাদেশ থেকে বিগত পাঁচ বছরে ৫০,০০০-এর বেশি অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। ডিভি ভিসা প্রোগ্রাম বাংলাদেশী নাগরিকদের জন্য সেপ্টেম্বর, ২০১২ সালে শেষ হয়ে গেছে। তাই বাংলাদেশ ডিভি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আর যোগ্য নয়।

দূতাবাস আরও বলছে, যেহেতু এই প্রোগ্রাম বাংলাদেশী নাগরিকদের জন্য আর প্রযোজ্য নয়। অতএব বাংলাদেশীদের কোনো রকম ডাইভারসিটি ভিসা লটারি প্রোগ্রামে অংশ নেওয়ার চেষ্টা করা উচিত না।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার কখনই ই-মেইল বা টেলিফোনে বিজয়ীর নাম ঘোষণা করে না অথবা ডিভি লটারিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞাপন দেয় না। এই ধরনের ই-মেইল সবই জালিয়াতি এবং যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এই ধরনের ই-মেইল কাউকে পাঠান হয় না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: