মাগুরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, দুর্ঘটনার কারন কুয়াশা

মাগুরানিউজ.কমঃ 

file (6)

আজ সকাল সোয়া ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কালিনগরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের  মুখোমুখি সংঘর্ষে  তিনজন নিহত ও  কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই বাসের যাত্রী।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল এলাকার নজরুল ইসলাম (৩৫) ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর কান্দোহল এলাকার চারু মাতব্বরের ছেলে জিল্লুর রহমান (৩৮)।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, এস আলম পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। সকালে কুয়াশার মধ্যে কালীনগর এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এই হতাহতের ঘটনা ঘটে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: