মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯

মাগুরানিউজ.কমঃ

images (2)২০১৪ সালে মাগুরা জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫০ জন।

এর মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৭টি দুর্ঘটনা ঘটেছে। যেখানে মারা গেছেন ৮ জন। সড়কে সচেতনতা ও কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন সচেতন মহল।

প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা যায়, মাগুরায় ২০১৪ সালের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় কেউ মারা না গেলেও ফেব্রুয়ারির ৯ তারিখ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন শালিখার রামকান্তপুর এলাকার হাসান শেখ (৪০)।

এরপর ২৮ এপ্রিল দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান শালিখার পিয়ারপুর এলাকার ট্রাক ড্রাইভার মনিরুল ইসলাম মন্টু। এছাড়াও মে মাসে ২টি, জুনে ৪টি, জুলাইয়ে ৭টি, আগস্টে ২টি, সেপ্টেম্বর ও অক্টোবরে ১টি করে, নভেম্বরে ৩টি ও ডিসেম্বর মাসে ৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে চাইলে মাগুরা জেলা এনজিও কো অর্ডিনেটর মো. আব্দুল হালিম জানান- মাগুরায় প্রতিমাসে গড়ে ২ থেকে ৩ জনের প্রাণহানি হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এ সংক্রান্ত সরকারি আইনের যথাযথ বাস্তবায়ন, রাস্তার ওপর যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ,  চালকদের সচেতনতা বৃদ্ধি, বিআরটিএ’র লাইসেন্স প্রদান প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে প্রশাসনের সক্রিয় দায়িত্ব পালন করতে হবে। 

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান- ট্রাফিক আইন মেনে চলতে জনগণ ও যানবাহন চালকদের উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম রয়েছে। একাজে নিয়মিত ড্রাইভার ও সড়ক সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে ট্রাফিক পুলিশের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: