মাগুরায় মোট ১ হাজার ২১০ শিক্ষার্থী পেল ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ উপবৃত্তি

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui48ui_4267031593851699161_n

মাগুরার চার উপজেলায় রোববার স্নাতক সমমান পর্যায়ের ১ হাজার ২১০ শিক্ষার্থীকে ৬৩ লাখ ৭১ হাজার টাকা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর আর্থিক সহায়তায়  শিক্ষার্থীদের মাঝে এ উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

এর মধ্যে সদর উপজেলার ৮ টি কলেজ ও একটি মাদ্রাসার প্রত্যককে ৪ হাজার ৯০০ টাকা করে ৬১৫ জন শিক্ষার্থীকে ৩৪ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা, শ্রীপুর উপজেলার ৪ টি কলেজে ১৮২ জন শিক্ষার্থীকে ৮ লাখ ৯১ হাজার ৮০০, মহম্মদপুর উপজেলায় ৬টি কলেজে ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা ও শালিখা উপজেলার ৪টি কলেজের ১৭৭ জন শিক্ষার্থীকে ৮ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা  প্রদান করা হয়।

রোববার দুপুরে শ্রীপুর ডিগ্রি কলেজে কামরুল লায়লা জলি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপবৃত্তি প্রদান করেন। এ সময় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা উপস্থিত ছিলেন।

আজ রবিবার দুপুরে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে এ উপবৃত্তি প্রদান করা হয়।  

11034211_161920034tu16452ui48_4267031593851699161_n

মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির চেক তুলে দেন।

উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অব: অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার ফজলে আলম, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড. তানজিরা রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস প্রমুখ।

11034211_16192003416452ui4uo8_4267031593851699161_n

এ ছাড়া শালিখা ও মহম্মদপুর উপজেলায় উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: