টেস্টেও পাকিস্তানকে হারাতে চান সাকিব…

মাগুরানিউজ.কমঃ 

shakib-1

ওয়ানডে এবং টি-২০ তে পাকিস্তান দল প্রায় অপরাজেয় ছিল। সেই পাকিস্তানকে এবার দুই ধরনের ফরম্যটেই মাটিতে নামিয়ে এনেছে মাশরাফি বাহিনী। ওয়ানডে এবং টি-২০ মিশন শেষ। এবার মুশফিক-তামিমদের জন্য টেস্ট মিশন। যদিও টেস্ট ক্রিকেটে অতিথি দলের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুব একটা ভালো না। এখনও টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়শুন্য রয়েছে স্বাগতিকরা। তবে ওয়ানডে এবং টি-২০ ম্যাচে ভালো করায় এবার টেস্ট সিরিজেও ফলাফলের সম্ভাবনা দেখছেন সাকিব আল হাসান।

আগামী মঙ্গলবার থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। এ ম্যাচকে কেন্দ্র করে দুটি দলই বর্তমানে খুলনায় অবস্থান করছে। সকালে অতিথি দলের সদস্যরা অনুশীলনে নামে আবু নাসের স্টেডিয়ামে। আর দুপুরে অনুশীলন করতে আসে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব।

খুলনা টেস্ট দলের নতুন তিন সদস্যকে নিয়ে দারূণ আশাবাদী সাকিব। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সৌম্য সরকার, লিটন দাস ও মোহাম্মদ শহিদের প্রশংসায় পঞ্চমুখ বাঁ-হাতি অলরাউন্ডার। তিনি বলেন, ‘তিনজনই এরই মধ্যে তাদের যোগ্যতার প্রমাণ রেখেছে। আশা করব টেস্টে ম্যাচেও তারা তাতের প্রতিভার স্বাক্ষর রাখবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: