মাগুরানিউজ.কমঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার মাগুরায় শোভাযাত্রা বের করা হয়। সমকাল সুহৃদ সমাবেশ মাগুরা জেলা শাখা এ শোভাযাত্রার আয়োজন করে।
বিকেল ৫ টায় স্থানীয় শহীদ সৈয়দ আতর আলী পাঠাগার থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর ঘুরে মোকলেছুর রহমান সড়কের সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা এটিএম মহববত আলী, সিনিয়র সাংবাদিক হোসেন সিরাজ, জাসদ নেতা আবুল কালাম আজাদ, কবি সাগর জামান, সাংবাদিক শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, শরীফ তেহরান টুটুল, জয়ন্ত জোয়াদ্দার, কলেজ শিক্ষক রুহল আমিন, ব্যবসায়ী রিযাজ হোসেন, সমকাল সুহৃদ
সমাবেশের মাগুরা জেলা কামটির সভাপতি সভাপতি ক্রিড়া সংগঠক বারিক আনজাম বার্কি, সাধারণ সম্পাদক, লিটন ঘোষ জয়সহ সংগঠনের সদস্যরা অংশ নেন।

