আরো দুটি নতুন বিভাগ হচ্ছে

মাগুরানিউজ.কমঃ 

Sheikh_Hasina-1427522766

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে ভেঙে আরো নতুন দুটি বিভাগ করা হবে।

শনিবার সকালে র‌্যাবের হেডকোয়ার্টারে সংস্থাটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী র‌্যাবের প্রশংসা করে বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গি মোকাবিলায় র‌্যাবকে বর্তমানের চেয়ে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে। সন্ত্রাসী ও জঙ্গিবাদ মোবাবিলায় র‌্যাব কার্যকরী ভূমিকা পালন করেছে। র‌্যাব সদস্যরা জীবন দিয়ে হলেও সন্ত্রাসবাদ মোকাবিলা করে চলেছে। সামনে আরো আধুনিক যন্ত্রপাতি দিয়ে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করা হবে।

র‌্যাবের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, র‌্যাব এরই মধ্যে জঙ্গিবাদ মোকাবিলা করে দেশের পাশাপাশি সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ র‌্যাবের প্রতি আস্থাশীল হয়ে পড়েছে। দেশব্যাপী চলা নাশকতারোধে র‌্যাবের ভূমিকা জনগণ লক্ষ করেছে। বর্তমানে র‌্যাব একটি প্রকৃত অর্থে এলিট ফোর্সে পরিণত হয়েছে। সামনে এ বাহিনীর জন্য যা যা করা দরকার তাই করা হবে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে র‌্যাবের আত্মপ্রকাশ ঘটে। একে একে ১১টি বছর পার করে বাহিনীটি ১২তম বছরে পদার্পণ করেছে। পালিত হচ্ছে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: