তিন অধিনায়ক নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

মাগুরানিউজ.কমঃ 

Pakistan-vs-Bangladesh-Final-Highlights-Asia-Cup-2012

কোয়ার্টার ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গিয়েছিল মিসবাহ বাহিনীর। একই সঙ্গে ওয়ানডে থেকে বিদায় ঘটে গেছে পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটার মিসবাহ-উল হক এবং শহিদ আফ্রিদির।

মিসবাহ-উল হকের অবসরে পাকিস্তানের ওয়ানডে নেতৃত্বও শূন্য হয়ে যায়। এ পরিস্থিতিতে ১৫ এপ্রিল পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার আগে নেতৃত্ব সঙ্কটে রয়েছে পাকিস্তান। টেস্ট এবং টি২০’র জন্য অধিনায়ক ঠিক করা থাকলেও, ওয়ানডেতে পাকিস্তান দলকে কে নেতৃত্ব দেবে- এটা এখনও ঠিক করা হয়নি। তবে, বাংলাদেশ সফরে তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক নিয়ে আসার কথা জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন মিডিয়া।

টেস্ট এবং টি২০ নিয়ে পিসিবির নির্ভার থাকারই কথা। কারণ মিসবাহ টেস্টে এবং ‘বুম-বুম’ আফ্রিদিকে টি২০তে আগে থেকেই অধিনায়ক। সুতরাং, এই দুই ফরম্যাটের নেতৃত্ব নিয়ে আপাতত চিন্তিত নয় পিসিবি।

চিন্তা হচ্ছে ওয়ানডে অধিনায়ক কাকে দেওয়া যায়- তা নিয়ে। ওয়ানডে নেতৃত্বের জন্য শোয়েব মাকসুদ, সরফরাজ আহমেদ, আজহার আলী এবং মোহাম্মদ হাফিজের মধ্য থেকেই একজনকে অধিনায়ক করার ব্যপারে চিন্তা-ভাবনা করছে পিসিবি। তবে খুব শিগগিরি ওয়ানডে অধিনায়ক ঘোষনা করার কথা রয়েছে পিসিবির। উল্লেখ্য, বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান।

এদিকে বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও বাংলাদেশ সফরে দলের সেরা ব্যাটসম্যানদের আবার ফিরিয়ে আনার কথাই ভাবছে পিসিবি। এমনকি ইনজুরির কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ খেলতে না পারা মোহাম্মদ হাফিজসহ সাঈদ আজমল, আজহার আলী, জুনায়েদ খান, ফাওয়াদ আলম, শোয়েব মালিকের মতো ক্রিকেটারদের বাংলাদেশ সফরে পাকিস্তান স্কোয়াডে দেখা যেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: