মাগুরায় কোটি টাকার ভারতীয় শাড়ি থ্রিপিস উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48ty_4267031593851699161_n

মাগুরা শহরের ভায়না এলাকা থেকে গতকাল বুধবার রাতে উচ্চ মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ থ্রি-পিস ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত শাড়ী কাপড় ও থ্রি-পিসের মূল্য প্রায় এক কোটি টাকা।

বিজিবি ৬- এর পরিচাল এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায় হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার কাজী রেজাউল আওয়াল-এর নেতৃত্বে বিজিবি-৬ ব্যাটেলিয়ানের সদস্যরা গতকাল বুধবার গভীর রাতে মাগুরা শহরের ভায়না এলাকায় একটি ট্রাকে তল্লাশী চালায়। এ সময় ট্রাকে ভারত থেকে অবৈধভাবে আসা উচ্চ মূল্যের ১০০ পিস শাড়ি ও ৭৮৮ টি থ্রী-পিস সেট উদ্ধার হয়। উদ্ধারকৃত শাড়ী ও থ্রি-পিসের বাজার মূল্য ৯২ লাখ ১৬ হাজার টাকা। বিজিবি সদস্যরা ট্রাকসহ উদ্ধারকৃত মালামাল জব্ধ করে আইনী প্রক্রিয়া গ্রহন করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাগুরা শহরের ভায়না মোড়ে কিছুক্ষন আগেই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বিজিবি৬।

 

বৃহস্পতিবার বিকেলে বিজিবির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর এ তথ্য জানা গেছে।

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়  বিজিবির দেওয়া প্রেস ব্রিফিংয়ে জানা গেছে, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামানের তত্ত্বাবধানে সুবেদার কাজী রবিউল আওয়ালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভায়না মোড়ে যশোর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।

 

এ সময় ট্রাক থেকে ১০০ টি ভারতীয় শাড়ি ও ৭৮৮ টি থ্রিপিস জব্দ করে। উদ্ধারকৃত শাড়ি ও থ্রিপিসের আনুমানিক মূল্য ৯২ লাখ ১৬ হাজার টাকা। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: