মাগুরায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ ড্র

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় অগ্রণী ব্যাংকের মাগুরার বিভিন্ন শাখার অফিসারদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে খেলার আয়োজনের সূচনা হয়। খেলার শুরু থেকে উভয় পক্ষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়। ব্রাজিল দলের অধিনায়ক অগ্রণী ব্যাংক মাগুরার প্রধান শাখার ম্যানেজার জগলুল পাশার বিপক্ষে আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন বেরইল পলিতা ইউনিয়ন শাখার ম্যানেজার এনএম মোজাম্মেল হক।

খেলার প্রথমার্ধের ১৯ মিনিটে আর্জেন্টিনার পক্ষে শ্রীপুর শাখার তাওরাপ হোসেন একটি গোল করেন।প্রথমার্ধে আর কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৩৭মিনিটে ব্রাজিলের পক্ষে মিকাইল হোসেন একটি গোল করে খেলায় সমতা ফেরান। পরে খেলোয়াড়দের সকলকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: