সমাজসেবক অানন্দ গোপাল দে’র পরলোক গমন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদরের আলোকদিয়ার পুখরিয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক অানন্দ গোপাল দে পরলোক গমন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও ১কণ্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

অানন্দ গোপাল দে এসিআই লিমিটেড এর জেনারেল ম্যানেজার (কর্পোরেট) পদে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’ এর কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা হিসাবে মাগুরার সনাতন ধর্মাবলম্বীদের সেবায় নিয়োজিত ছিলেন।

পরিবার সুত্রে জানা গেছে, তার মরদেহ নিজ বাড়িতে আনার পর বিকালে আলোকদিয়া-পুখরিয়া-বগিয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

তার মৃত্যুতে ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’ এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: