মাগুরায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মাগুরানিউজ.কমঃ 

images (2)মাগুরায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরজু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পারলা এলাকায় এ ঘটনা ঘটে। আরজু পারলা এলাকার আকরাম হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান- আরজু ও একই এলাকার লুৎফর রহমানের ছেলে শাহীনসহ বেশ কয়েকজন যুবক পারলা এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এ সময় আরজুর সঙ্গে শাহীনের কথা কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে শাহীন আরজুকে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুস সালাম জানান- আরজুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার গলার কাছে একটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ষক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান- এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আসামিকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: