মালদ্বীপে পানির অপেক্ষায় ৩০ হাজার বাংলাদেশি

মাগুরানিউজ.কমঃ 

jahaj-1418049144

হাজারের বেশি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। ২৯৮ বর্গকিলোমিটার বা ১১৫ বর্গমাইলের এ দেশের জনসংখ্যা ৩৯ লাখ ৩ হাজার ৫০০ জন (২০১৩ পরিসংখ্যান অনুসারে)। তবে দেশটির নাগরিক ও প্রবাসীসহ রাজধানী মালেতে মোট ১ লাখ ৩০ হাজার লোকের বসবাস। এর মধ্যে ৩০ হাজার হচ্ছে প্রাবাসী বাংলাদেশি। সম্প্রতি রাজধানীর ওয়াটার ও সুয়ারেজ কার্যক্রম বিকল হওয়ায় পানি সঙ্কটে পেড়েছে প্রবাসী বাংলাদেশিসহ শহরটির বাসিন্দারা।  

মালদ্বীপে শহরে বসবাসরত বাংলাদেশীর পরিসংখ্যান জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।  

সচিব মোশাররফ হোসেন বলেন, ‘মালদ্বীপের রাজধানী মালের ওয়াটার ও সুয়ারেজ জেনারেটরে আগুন লেগে শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এতে শহরটিতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। যার ফলে মালে শহরে ১ লাখ ৩০ হাজার লোক পানি সঙ্কটে পড়েন।

ওখানে আমাদের প্রবাসী বাংলাদেশি আছে প্রায় ৩০ হাজার। এ অবস্থায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ তাদেরকে সহায়তার হাত সম্প্রসারণ করেছে। বাংলাদেশ ১০০ টন সুপেয় পানি সেখানে পাঠিয়েছে। পানিবাহী নৌবাহিনীর জাহাজ মালদ্বীপের রাজধানী মালেতে যাচ্ছে। এ ছাড়া নৌবাহিনীর নিজস্ব ৫টি ডিস্যালাইনেশন প্ল্যান্টের মাধ্যমে পরিশোধিত পানি প্রতিদিন মালদ্বীপের জনগণের মঝে বিতরণ করা হবে।’  

তিনি আরো বলেন, ‘মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বাংলাদেশ সরকার সেই বন্ধুত্বের নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০০ টন সুপেয় পানি সেখানে পাঠিয়েছে।’    উল্লেখ্য, ৪ ডিসেম্বর মালের ওয়াটার ও সুয়ারেজ জেনারেটর আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় ৫ ডিসেম্বর জাতীয় বিপর্যয় ঘোষণা করে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে মালদ্বীপ সরকার। এর প্রেক্ষিতে ৭ ডিসেম্বর মালদ্বীপের উদ্দেশ্যে ১০০ টন সুপেয় পানি নিয়ে রওনা দিয়েছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: