মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন চলছে বলে খবর পাওয়া গেছে। ওই গ্রামের নরেশ চন্দ্র মহুরী তার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে সম্পাদনের দিনও ইতোমধ্যে ধার্য করেছেন বলে জানাগেছে।
স্থানীয় এক শিক্ষক জানান, উপজেলার বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে ঠিক করেছেন মাগুরার শ্রীপুর উপজেলাধীন সোনাইকুন্ডি গ্রামের গোপাল চন্দ্র মিত্রের ছেলে কোমল মিত্রের সাথে। আগামি শুক্রবার তাদের বিবাহ সম্পন্ন হবে বলে সুত্র জানিয়েছে।


