মাগুরায় বুনাগাতী চেয়ারম্যানের কার্যালয়ে বোমা হামলা

মাগুরানিউজ.কমঃ 

cocktail_4114

১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে শালিখার বুনাগাতী ইউনিয়নের চেয়ারম্যান বকতিয়ার লস্কারের বুনাগাতী বাজারস্থ কার্যালয়ে কে বা কারা বোমা হামলা চালিয়েছে। আকস্মিক এই বোমা হামলায় কার্যালয়ের ভিতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দিক-বিদিক ছোটা ছুটি করেন। বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে কার্যালয়ের টিনের চালের উপরে পড়ায় কোন হতাহত হয়নি। তবে এ ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। চেয়ারম্যানের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। 

চেয়ারম্যান বকতিয়ার হোসেন লস্কার জানান, কার্যালয়ের ভেতরে একটি মিটিং চলছিল। সেসময় কে বা কারা কার্যালয়ের চালের উপর কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইটি বোমা নিক্ষেপ করে। তারা বুঝে ওঠার আগে তারা পালিয়ে যায়। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: