মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ 

Magura-Sadasori-Dibosh-Pic-2

‘নাইবা থাকুক চোখের দৃষ্টি, মনের আলোয় করব সৃষ্টি’- এই শ্লোগান নিয়ে মাগুরায় আজ বুধবার  বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম ও অন্যরা। এ উপলক্ষে জেলার দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে ১২০টি সাদাছড়ি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: