মাগুরানিউজ.কমঃ
‘সাবান দিয়ে ধোব হাত, রোগ জীবাণু নিপাত যাক’- স্লোগানে মাগুরায় বুধবার পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
দুপুরে সদর উপজেলার ইছাখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উদ্বুব্ধকরণ সভা ও হাতে-কলমে হাত ধোয়া প্রশিক্ষণ।
জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় মহিলা সাংসদ কামরুল লায়লা জলি।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মুন্সী মো. হাচানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
মাগুরা জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি যৌথভাবে এ কর্মসূচি পালন করে।


