মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব খাদ্য দিবস-২০১৪র প্রতিপাদ্য পারিবারিক কৃষি : প্রকৃতির সুরক্ষা, সবার জন্য খাদ্য।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নিরাপদ খাদ্য অধিকার আইনের দাবিতে মাগুরায় ‘খাদ্য অধিকার প্রচার অভিযান’ নামের একটি সংগঠন শোভাযাত্রা বের করে।
এর আগে সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভায় আয়োজক সংস্থার পক্ষ থেকে বক্তব্য দেন কাজী কামরুজ্জামান, খন্দকার সিরাজুল ইসলাম, কাজী তারিকুজ্জামান মুকুল, আব্দুর রউফ মাখন, নাছিমা শিলা প্রমুখ। বক্তারা নিরাপদ খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানান।


