মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ৩ বিএনপি কর্মীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সূদর্শন রায় জানান, আটককৃতদের মধ্যে বিএনপি ৩ বিএনপি কর্মী হচ্ছে, ঝিনাইদহ জেলার কালিগঞ্জের জহির হাসান, মাগুরা শহরের খালকুল পাড়ার রবিউল ইসলাম ও স্টেডিয়াম পাড়ার ইলিয়াস হোসেন। এদের নামে নাশকতার মামলা রয়েছে।
এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, মারামারি, জিআর, সিআরসহ বিভিন্ন মামলায় আরো ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।


