জয়ের নায়ক ‘নতুন সূর্য’ সৌম্য

মাগুরানিউজ.কমঃ 

Soumya-Sarkar-Ban

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ রান করে রান-আউটে কাটা পড়েন সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ১৭ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

তাই প্রশ্ন উঠেছিল, তৃতীয় ওয়ানডেতে সৌম্য একাদশে নেওয়া হবে কি-না? তবে নির্বাচকরা তার ওপর আস্থা রেখেছিলেন। আর নির্বাচকদের সেই আস্থার প্রতিদান সৌম্য দিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি করে।

তার অপরাজিত ১২৭ রানের ওপর ভর করে ম্যাচটিতে বাংলাদেশ জয় তুলে নিয়েছে ৮ উইকেটে। মোদ্দাকথা, বাংলাওয়াশই হলো পাকিস্তান। ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের ‘নতুন সূর্য’ সৌম্য।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর যারপরনাই উচ্ছ্বসিত সৌম্য সরকার। তিনি বলেন, ‘শুধু পাকিস্তানের বিপক্ষে নয়, এই সেঞ্চুরি আমার ক্যারিয়ারেরই প্রথম। অনেক ভালো লাগছে। প্রথম দুটি ম্যাচে আমি ভালো করতে পারিনি বলে খুব খারাপ লেগেছিল। তাই শেষ ম্যাচে ভালো করতে মুখিয়ে ছিলাম। সেটা করতে পেরে এবং দলের জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি এ জন্য যে, তারা আমাদের সমর্থন জুগিয়েছেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: