মাগুরানিউজ.কমঃ
অসাধারণ এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার। ১১০ বলে খেলেছেন অপরাজিত ১২৭ রানের ইনিংস। যে কারণে ম্যাচসেরার পুরস্কারের জন্য যোগ্য ক্রিকেটার নির্বাচন করতে মোটেও কষ্ট করতে হয়নি নির্বাচকদের। সৌম্য সরকারকেই ম্যাচ সেরার জন্য বেছে নেয়া হলো। তুলে দেওয়া হলো এক হাজার ডলারের চেক।
একই সঙ্গে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেলেন তামিম ইকবাল। টানা দুটি সেঞ্চুরির পর শেষ ম্যাচে এসে খেললেন ৬৪ রানের ইনিংস। তিন ম্যাচ মিলিয়ে ৩১২ রান সংগ্রহ করে সিরিজ সেরার পুরস্কার জিতে নিলেন বাংলাদেশ দলের এ ওপেনার। তার হাতে তুলে দেওয়া হলো ২ হাজার ডলার।


