মাগুরায় নবগঙ্গা নদী থেকে গলিত লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

magura_map

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর গ্রামে নবগঙ্গা নদী থেকে গলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান- নবগঙ্গার শত্রুজিতপুর ঘাটের অদূরে কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তবে, লাশটি গলিত হওয়ায় এর পরিচয় সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছে না। এমনকি লাশটি পুরুষ না নারী তাও বোঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: