মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামে জাহিদুল (৩৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। জাহিদ ওই গ্রামের শুকুর শেখের ছেলে।আজ দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা শুকুর শেখ জানান, দুপুরের দিকে জাহিদ গাছ কাটতে গেলে পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


