মোবাইল ফোনে নকল, মাগুরায় মোট বহিস্কৃত ৩৮ এইচএসসি পরীক্ষার্থী

মাগুরানিউজ.কমঃ

image_209749.ssc-exa

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের দায়ে মাগুরা জেলার চার উপজেলায় ৩৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে শ্রীপুর উপজেলার এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২৯জন, মহম্মদপুর সদরের কাজী সালিমা হক কলেজ কেন্দ্রে চার জন, শালিখা উপজেলায় তিনজন ও মাগুরা সদর উপজেলায় দুজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।  রোববার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষার দিনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান জানান, এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় ওইসব পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। এছাড়া তাদের ফোন সেটে বিভিন্ন প্রশ্নের উত্তর মেসেজ হিসেবে আসছিল। এটি নিশ্চিত হবার পর তাদের বহিস্কার করা হয়।

পরীক্ষার নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনের কোন সুযোগ নেই। সে ক্ষেত্রে তারা মোবাইল নিজেদের কাছে লুকিয়ে রেখে বাইরে থেকে এটির মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করছিল। ফোন সেটগুলো সংগ্রহ করার পর অনেক সময় পর্যন্ত এ গুলোতে প্রশ্নের উত্তর বার্তা আকারে আসা অব্যাহত ছিল। 

পরীক্ষার নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনেরই কোন সুযোগ নেই। সে ক্ষেত্রে তারা মোবাইল নিজেদের কাছে লুকিয়ে রেখে বাইরে থেকে এটির মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: