মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী ও গৃহবধু নিহত

মাগুরানিউজ.কমঃ

magura_map

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় হাজেরা খাতুন (৯) নামে এক মাদ্রাসা ছাত্রী ও রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। মাগুরা-যশোর সড়কের চারা বটতলা ও কাটাখালি এলাকায় আজ রবিবার এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আছাদুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে বাবার সাইকেলে মাদ্রাসা থেকে নিজ গ্রাম নরসিংহাটী ফিরছিল হাজেরা । পথিমধ্যে কাটাখালি এলাকায় একটি দ্রুতগামী যানবহন তাদের চাপা দিলে হাজেরা ঘটনাস্থলে নিহত হয়। এ সময় গুরতর আহত হয় তার বাবা দাউদ হোসেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজেরা মাগুরা সদরের ভিটাসাইর মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।

অন্য দিকে দুপুর ৩ টার দিকে একই সড়কের চারা বটতলা এলাকায় বাসের ধাক্কায় রাশেদা বেগম নিহত হয়। তার বাড়ি নওগা জেলায়। জহুর হোসেন নামে এক আত্নীয়ের মটর সাইকেলে মাগুরা থেকে নিজ গ্রাম বড়শইল যাবার পথে ঘটনাস্থলে একটি বাস মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় পড়ে গিয়ে রাশেদা বেগম বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মটর সাইকেল চালক জহুর হোসেন অক্ষত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: