মাগুরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে

মাগুরানিউজ.কমঃ 

141023124108

মাগুরাসহ দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আরো চৌকস ও আধুনিক করতে ফোর্সেস গোল্ড ২০৩০ নির্ধারণ করেছে সরকার।

তিনি তার সরকারের নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের জয়ের মতোই দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে বাংলাদেশ।

এর আগে সকাল সোয়া ৮টায় সেনা সদরে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তার আগে সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় অভিবাদন জানায় এবং বিউগলে বাজানো হয় করুণ সুর।

শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে দর্শনার্থী বইয়ে সই করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ৩ বাহিনীর প্রধানরা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: