মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে পাঁচ দিন ব্যাপী ভুমি ব্যবস্থাপনা ( সংক্ষিপ্ত ) প্রশিক্ষন শুরু হয়েছে । রবিবার সকালে মাগুরা জেলা প্রশাসক সন্মেলন কক্ষে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার, খুলনা মো: আবদুস সামাদ ।
জেলা প্রশাসক মুহা: মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, খুলনা আবদুস সামাদ । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট রাহাত আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা ।
প্রশিক্ষনে অংশ নিয়েছেন জেলায় কর্মরত ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা,সার্ভেয়ার, পেশকার,বেঞ্চ সহকারী ,রাজস্ব সহকারী, ও সমপর্যায়ের কর্মচারীগন । ১১ ডিসেম্বর প্রশিক্ষন শেষ হবে ।



