টাইম ম্যাগাজিনে শত প্রভাবশালীদের মধ্যে দ. এশীয় ৫ জন

মাগুরানিউজ.কমঃ 

Untitled-2এ সপ্তাহে মার্কিন প্রভাবশালী সাময়ীকী টাইম ম্যাগাজিন বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রয়েছেন পাঁচ জন দক্ষিণ এশিয়ান। তার মধ্যে চারজনই হলেন ভারতের। সূচকে অসামান্য দূরদর্শিতা ও কর্তব্য নিষ্ঠার ভিত্তিতে তাদের প্রভাব বিস্তারের ক্ষমতাকে বিবেচনা করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের এ সংস্করণটি প্রকাশিত হয়েছে ১৬ এপ্রিল। ম্যাগাজিনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নির্বাচনের ক্ষেত্রে যে পাঁচটি ক্যাটেগরি করা হয়েছে তার চারটিতেই রয়েছেন দক্ষিণ এশীয়রা। এর মধ্যে টিটান ক্যাটেগরির শীর্ষ স্থান দখল করে নিয়েছে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং আইসিআইসিআই ব্যাংকের সিইও চন্দ কোচার।

পাইওনিয়ার্স গ্রুপে স্থান করে নিয়েছেন ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথের অধ্যাপক বিক্রম প্যাটেল। লিডার গ্রুপে নরেন্দ্র মোদি এবং আইকন গ্রুপে স্থান পেয়েছেন পাকিস্তানের মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত মালালা ইউসুফজাই। প্রত্যেক নির্বাচিত ব্যক্তির সঙ্গে তার সংক্ষিপ্ত জীবনীও লিপিবদ্ধ করা হয়েছে এবং তা লিখেছেন একই শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ। নির্বাচিতদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানজনক স্থান দেওয়া হয়েছে নরেন্দ্র মোদিকে। তাকে নিয়ে লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নরেন্দ্র মোদি সম্পর্কে তিনি লিখেছেন, ‘ছেলেবেলায় মোদি পারিবারিক প্রয়োজনে তার পিতাকে চা বিক্রয়ের জন্য সহযোগিতা করেছেন। আজ তিনি নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের।’

মোদিকে তিনি ভারতের প্রধান সংস্কারক হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘তিনি ভারতের দারিদ্র্য দূরীকরণের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষার উন্নয়ন এবং নারী অধিকার প্রতিষ্ঠার জন্যও কাজ করে যাচ্ছেন। তিনি টুইটারের মাধ্যমে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্যও মোদির প্রশংসা করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: