মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ টাইগার দাউদ নিহত

মাগুরানিউজ.কমঃ 

file (20)

মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রাম থেকে বুধবার রাতে অস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি সন্ত্রাসী দাউদ হোসেন (৪০) ওরফে টাইগার দাউদ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ সময় সেখান থেকে ৩টি বিদেশি অস্ত্র ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত দাউদ সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, রাতে সদর উপজেলার বরইচারা গ্রামে জেলা ডিবি পুলিশ দাউদকে গ্রেফতার করে। দাউদ ডিবি পুলিশের ৪ নম্বর তালিকাভুক্ত চরমপন্থি সন্ত্রাসী।

দাউদের তথ্যমতে অস্ত্র উদ্ধারের জন্য পাশে খালিমপুর এলাকায় গেলে দাউদের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্যে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে।

উভয়পক্ষের বন্দুকযুদ্ধে পড়ে টাইগার দাউদ গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে একটি করে থ্রি নট থ্রি কাটা রাইফেল, ওয়ান সুটার গান ও এয়ার রাইফেল এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

দাউদ হোসেনকে রাত ৩টার দিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ মাগুরা সদর থানায় রাখা হয়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

টাইগার দাউদের বিরুদ্ধে ছয়টি হত্যা ও অস্ত্র মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: