পরশু আসছে মাগুরার সাব্বির অভিনীত ‘হরিযূপীয়া’

মাগুরানিউজ.কমঃ 

Horijupia

‘হরিযূপীয়া’ শব্দটা কত প্রাচীন তা নিশ্চিত করে বলাটা কঠিন। তবে বহুশত বছর আগে হরপ্পায় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সে কারণে হরপ্পার আরও একটি পরিচয় ছিল হরিযূপীয়া। হরি শব্দটি ম্যাস পিপলকে বোঝাতে বলা হয়েছে। এখানে যূপ হচ্ছে যূপকাষ্ঠ অর্থাৎ যে বিশেষ কাঠের ফাঁকে প্রাণীর গলা ঢুকিয়ে তাকে বলি দেওয়া হয়। আর যূপীয়া বলির স্থানটিকে নির্দেশ করে।

হরিযূপীয়া নামটি এই চলচ্চিত্রে গণহত্যার স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানী ও তাদের এদেশীয় দোসররা যে গণহত্যা চালিয়েছিল সেটাকে ঘিরেই হরিযূপীয়ার মূল গল্প আবর্তিত হয়েছে। মূলত: বিজয়ের ঠিক আগে আমাদের বুদ্ধজীবিদের হত্যার মাধ্যমে এ দেশকে মেধাশূণ্য করবার যে পরিকল্পনা তারা করেছিল, সেই বিষয়কে উপজীব্য করেই এই চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে।

একজন প্রত্নতত্ত্ব গবেষক যুদ্ধের কারণে তার একটি স্থানে খননের কাজ সমাপ্ত করতে পারে না, মাঝপথে তাকে থেমে যেতে হয়। তবে থেমে যাওয়ার আগে সেই স্থানটিতে কিছু পোড়ামাটির টালি পায় সে। টালিগুলোতে কিছু ছবি আঁকা ছিল। আর নিচে সামান্য কিছু লেখা ছিল। তরুণ গবেষক সেই লেখা আর ছবির অর্থ বুঝতে পারছিল না, তাই সে আরও কিছু চিন্তাশীল মানুষের সাহায্য নেয়। তারা বেশ কয়েকজন মিলে সেই ছবি একে কিছু বলতে চাওয়ার গল্পটা খুঁজে বের করতে চায়। আর এই অনুসন্ধানেই বেরিয়ে আসে বাংলা আর বাঙালীর নৃতাত্ত্বিক ইতিহাসের কিছু অংশ। তারা খুঁজে পায় ইতিহাসের কিছু গণহত্যার কথা। ইতিহাসের গণহত্যার ঘটনা খুঁজতে খুঁজতে তাঁরা নিজেরাও গণহত্যার শিকার হয়।

মৃত্যুর আগে তারা আবিস্কার করে হরিযূপীয়া অর্থাৎ গণহত্যার কোন নির্দিষ্ট স্থান নেই, নেই কোন নির্দিষ্ট সময়। সে ঘোরে ফেরে কাল থেকে কালে, স্থান থেকে স্থানেম, দেশ থেকে দেশে।
হরিযূপীয়া চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। এ বছর ২৭ জানুয়ারি ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। আগামী ২৭ মার্চ মুক্তি পাচ্ছে হরিযূপীয়া।

ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর। অভিনয় করেছেন- খায়রুল আলম সবুজ, মাহমুদুল ইসলাম মিঠু, কাজী রাজু, রিয়াজ মাহমুদ জুয়েল, সাব্বির আহমেদ, বিথী রানী সরকার, পাভেল ইসলাম, জুনায়েদ হালিম, শফিউল আলম বাবু, নাফিজা ইসলাম নাফা প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: