মাগুরায় নাট্য উৎসব শুরু

মাগুরানিউজ.কমঃ 

image_118827_0

“এ মাটি নয় জঙ্গীবাদের’ এ মাটি মানবতার” এই শ্লোগানে মাগুরায় তিন দিনব্যাপী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে খুলনা বিভাগীয় পথনাট্য উৎসব শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে  সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পথনাট্য উৎসবের শুভ উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাহাদাত হোসেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।

এ্যারোমা এন্টারপ্রাইজ এর সহযোগীতায় অনুষ্টিত এ নাট্য উৎসবের উদ্বোধনী দিনে মহম্মদপুর কলমের সৈনিক নাট্য সংসদের পরিবেশনায়  নাটক “অতঃপর উত্তর পুরুষ” এবং থিয়েটার ইউনিট মাগুরার নাটক “মানিক জোড়” মঞ্চস্থ হয়।

বিপুল সংখ্যক দর্শক নাটক উপভোগ করেন। পরে অংশ গ্রহনকারী নাট্য সংগঠন এবং অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: