মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বকেয়া প্রায় দুই কোটি টাকা আদায়ের লক্ষ্যে মাগুরার বিশিষ্ট পাট ব্যাবসায়ি শ্যামল মজুমদার তার পরিবারের সদস্যদের নিয়ে হাজরাপুর নিশং জুট মিলের সামনে আজ সকাল থেকে অনশন করছেন।
পাট ব্যাবসায়ি শ্যামল মজুমদার জানান এছাড়া তার আর কোনো উপায় ছিলো না। তিনি অন্য কোন সমাধান না পেয়ে এই পথ অবলম্বন করেছেন।
এ বিষয়ে চেষ্টা করেও হাজরাপুর নিশং জুট মিলের পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


