মাগুরায় ফয়সাল খুনের ঘটনায় মামলার আগেই আসামী গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

মাগুরার শালিখায় ফয়সাল খুনের ঘটনায় মামলার আগেই রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতার করেছে মাগুরা জেলা পুলিশ। 

11196271_670998309712598_4271600861534234253_nআজ মঙ্গলবার মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে ফয়সাল আহমেদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফয়সাল ওই বাজারে উজ্জল মণ্ডল নামে এক পোল্ট্রি মুরগি ব্যবসায়ীর দোকানের কর্মচারী। তার পিতার নাম মোশারফ মন্ডল। 

আজ সকালে আব্দুল্লাহ নামে অপর এক কর্মচারী তাকে ডেকে ওঠাতে গিয়ে দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় দরজার নিচে দোকানের চাবি পেয়ে তালা খুলে ভেতরে ঢুকে তাকে ফয়সালকে মৃত অবস্থায় পায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

জেলা পুলিশ অফিস জানায়, মাগুরা জেলার পুলিশ সুপার জনাব এ কে এম এহ্সান উল্লাহ মহোদয়ের নেতৃত্বে উক্ত ঘটনার সহিত জড়িত আসামী-১) রানা মন্ডল(১৬), পিং-সাহেব আলী মন্ডল, সাং-পিয়ারপুর, থানা-শালিখা, জেলা-মাগুরাকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত রানা মন্ডল এর স্বীকারোক্তি মতে অপর দুইজন আসামী-২) দেবু ওরফে সাকিব(১৮), পিং-দুলাল আড্ডু, ৩) সুদীপ সরকার ওরফে মদন(১৭), পিং-প্রদীপ সরকার, উভয় সাং-ছাতিয়ানতলা, থানা-কোতয়ালী, জেলা-যশোরদ্বয়কে মনিহার এলাকা হইতে গ্রেফতার করা হয়।

মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ অফিস সুত্রে জানা গেছে। তদন্তের স্বার্থে বাকি তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: