মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা করা হয়েছে। মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব।
মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) শূন্য আসনের উপ-নির্বাচনে মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাবকে মনোনয়ন প্রদান করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার রাতে দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রবিবার সন্ধ্যা সাতটায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা ও মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ জাতীয় আসন নং-৯১, মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) উপ-নির্বাচনে মে. জে. (অব.) এটিএম আবদুল ওয়াহহাবকে মনোনয়ন প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য সিরাজুল আকবর ইন্তেকাল করার পর আসনটি শূন্য ঘোষণা করে ইসি। এরপর আগামী ৩০ মে মাগুরা-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


