মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া হাইস্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির আজ বৃহসপতিবার অনুষ্টিত হয়েছে। প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতাল আয়োজিত এই শিবিরে বিনামূল্যে ১৫০০ রোগীকে ব্যাবস্থাপত্র,ওষুধ ও চশমা প্রদান করা হয়।
এছাড়া চোখে ছানিপড়া ১০০ রোগীকে বিনা মূল্যে অপারেশন করার জন্য বাছাই করা হয়। এদেরকে আগামীকাল শুক্রবার ঢাকাস্থ প্রাইম চক্ষু হাসপাতালে নিয়ে বিনা মূল্যে অপারেশন করা হবে। মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান আনুষ্ঠানিক ভাবে এই চক্ষু শিবির উদ্ভোধন করেন।
মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন আহম্মদ, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম রব্বানী ও প্রাইম ব্যাংক কর্মকর্তারা অনুষ্টানে বক্তৃতা করেন।
স্থানীয় স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রী এই ক্যাম্পে সেবা প্রদান করে।

