মাগুরায় রাজন হত্যাকারীদের গ্রেফতারে মহাসড়ক অবরোধ

 

মাগুরানিউজ.কমঃ

file (6)

মাগুরায় চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার ১৮ আসামিকে গ্রেফতারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শহরের খানপাড়া এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান- ২৮ অক্টোবর সন্ধ্যায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে শহরের খানপাড়া এলাকার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খানকে কুপিয়ে খুন করে প্রতিপক্ষরা।

এ ঘটনার পর রাজনের বাবা মুক্তিযোদ্ধা ওহাব খান বাদী হয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাঈদ মীর, চিহ্নিত সন্ত্রাসী হায়েনা রুবেলসহ ১৮ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা  করেন। 

২ সপ্তাহ পেরিয়ে গেলেও এ মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি। তাই আসামিদের গ্রেফতারে শহরের পিটিআই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে খানপাড়াবাসী।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: