বাঙালির চিরদিনের গ্ল্যামার আইকন

মাগুরানিউজ.কমঃ 

কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো ও সুচিত্রা সেন
কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো ও সুচিত্রা সেন

আবারও প্রমাণিত হলো তিনিই বাঙালির চিরদিনের গ্ল্যামার আইকন। অন্তত এমনটাই মনে করছেন কলকাতাবাসী। এবারের চলচ্চিত্র উৎসবে প্রয়াত মহানায়িকাকে সম্মান জানিয়ে সুচিত্রা সেনের অভিনীত সিনেমার পাশাপাশি চলছে তার ছবির প্রদর্শনীও।  

মিলছে বিভিন্ন মুডে সুচিত্রা । কখনো গ্ল্যামারাস মহানায়িকা, কখনো বা শুধুই ছোট্ট মুনমুনের মা। আর  সেই ঝোঁকেই নন্দনে মহানায়িকার ছবি দেখার আগ্রহে ভিড় জমিয়েছেন সিনেমাপ্রেমীরা।  

বলা চলে, কলকাতা চলচ্চিত্র উৎসব এখন আচ্ছন্ন সুচিত্রা-ম্যাজিকে। চলচ্চিত্র উৎসব উপলক্ষে সুচিত্রা সেনের দুষ্প্রাপ্য ছবির প্রদর্শনী চলছে গগনেন্দ্র প্রদর্শনশালায়। মহানায়িকার অনেক না-দেখা ছবি প্রদর্শনীতে দিয়েছেন মেয়ে মুনমুনও। তাই বলাই বাহুল্য, ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলো ছড়াচ্ছেন বাঙালির স্বপ্নসুন্দরী সুচিত্রা সেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: