মাগুরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে

মাগুরানিউজ.কমঃ 

image_209415.magura minister pic

মাগুরাতে একটি আধুনিক ও যুগোপযোগী তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

মাগুরা সদর উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিকে সম্পদে রূপান্তরিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে লার্নিং ও আর্নিং প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। দেশের সাড়ে ৮ হাজার গ্রামীণ পোস্ট অফিসকে ই-পোস্ট অফিসে রূপান্তরিত করা হবে।

তিনি বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। দেশের ৬৪ জেলায় ইতোমধ্যে থ্রি-জি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। আগামী জুনের মধ্যে মাগুরাসহ সব উপজেলাতে থ্রি-জি ইন্টারনেট সেবার আওতায় আসবে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কামরুল লায়লা জলি এমপি, জেলা প্রশাসক মাহবুবর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অ্যাডভোকেট মো. লুৎফুল হাকিম নওরোজ, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেন ও কুইক রেডিওর আবিস্কারক বিজ্ঞানী দিদার ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক ও প্রতিষ্ঠাতাদের পরিবারের সদস্যদের মধ্যে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: